আয়োজকদের ভাষ্য, ‘সকল দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। গ্রুপ পর্বের খেলার যে পর্যায়ে বন্ধ হয়েছিল, সেখান থেকেই ফের শুরু হবে। আর ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে ফাইনাল ম্যাচটিও সম্পন্ন করা হবে।’
মামলার বিষয়ে তারা জানান, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে থানা এবং অভিযুক্তদের নাম প্রকাশ করছি না।’
সিসিএল-এ মোট আটটি দল অংশ নেয়। প্রতি দলে পুরুষ ও নারী তারকা মিলিয়ে ১৬ জন সদস্য রয়েছেন। তবে মাঠে খেলছেন আট জন। যেটার মধ্যে অন্তত দুজন নারী তারকার অংশগ্রহণ বাধ্যতামূলক।
আট দলের নের্তৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।