calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / চিত্রনায়িকা মাহি সরে দাঁড়ালেন পরীমনিকে পছন্দ করায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

চিত্রনায়িকা মাহি সরে দাঁড়ালেন পরীমনিকে পছন্দ করায়

দীর্ঘদিনের বিরতির পর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে পর্দায় ফেরার কথা ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। শিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই হঠাৎ শোনা গেল, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ • রাত ১০:৫৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৭৯ বার পঠিত

জানা গেছে, সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি পরীমনির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীমনিকেই এই সিনেমায় চেয়েছিলেন তিনি। পরীমনি না করায় মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে। 

বিষয়টি কিছুদিন পরে হলেও কানে পৌঁছায় মাহির। এরপরই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই নায়িকা নিজের এমন সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত কারণ’ হিসেবেই দাঁড় করিয়েছেন। খোলাসা করে কিছু বলতে চাননি। 

তবে মাহির এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি মনে করছেন, এখানে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা দ্রুতই সুরাহা করা হবে। 

এই পরিচালকের কথায়,  ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তার সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করিনি। 

কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেছেন। সেই নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেওয়া হয়েছে। মাহি মনে করেছেন, তার কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।’ 

ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।

tag ট্যাগ: #111