calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ‘হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

‘হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও’

‘পাঠান’ ছবির ‘বেশরম’ গান নিয়ে বিতর্ক সব জায়গায়। এর কারণ মূলত দীপিকার পরনে থাকা বিকিনি নিয়ে। এই বিতর্কের মাঝে বিকিনিতে দেখে মুগ্ধ তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে নুসরাত জানান...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

বিজেপি প্রসঙ্গে নুসরাত আরও বলেন, এই দলের সব কিছুতেই সমস্যা। কী খাব, কী পরব। হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে। দেশের মহিলারা কী পরবে, তা বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?

অন্যদিকে বৃহস্পতিবার ভারতের উলামা বোর্ডের সভাপতি সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখের এ ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয় গোটা দেশেই যাতে ছবি মুক্তি না পায়, তার ব্যবস্থা করা উচিত।

এর আগে ‘পাঠান’ ছবির গান ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, পাঠান ছবির কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।

শিল্পমাধ্যমের ওপর পুলিশিনীতি কতটা কাঙ্ক্ষিত? বিষয়টি কি আদৌ অভিপ্রেত? প্রশ্নগুলো উঠছে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির মুক্তি ঘিরে বিতর্ক দেখা দেওয়ায়। সেই আবহেই কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ‘নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার’ নিয়ে মন্তব্য করেছেন কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চন। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে ২৮তম কলকাতা চলচিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সব থেকে বেশি সাড়া ফেলেছে অমিতাভের বক্তব্য। নিজের ভাষণে চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কথা বলার পরেই এসেছিলেন মত প্রকাশের অধিকার প্রসঙ্গে। বিগ বি বলেছিলেন, ‘‘আশা করি সবাই একমত হবেন, নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিয়ে আজও এ দেশে প্রশ্ন ওঠে।’’ 

tag ট্যাগ: #2222