calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শাকিবকে নিয়ে নায়িকা পলি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শাকিবকে নিয়ে নায়িকা পলি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন

দেশের চলচ্চিত্রে যখন একের পর এক অশ্লীল সিনেমা নির্মাণ হচ্ছিল, সে সময় পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী পলি। ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবিটি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল পলির। এর পর কাজ করেছেন মান্না...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ • দুপুর ০১:০৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৮৩ বার পঠিত

সর্বশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায় অভিনয় করেছেন পলি। এর পরই পর্দা থেকে হারিয়ে যান তিনি। বর্তমানে নিজ ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। 

এর মধ্যেই সম্প্রতি গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন পলি। যেখানে বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। 

পলির দাবি, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান তাকে প্রায়ই ফোন করতেন। সিনেমায় নিতে বলতেন। কিন্তু তিনি শাকিবকে পাত্তা দিতেন না। 

এই নায়িকার কথায়, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন, তখন তিনি প্রায়ই আমাকে কল করতেন। ফোনে অনুরোধ জানাতেন, তাকে সিনেমায় নায়ক হিসেবে নেওয়ার জন্য। কিন্তু বরাবরই শাকিবকে পাত্তা দিতাম না আমি।

পাত্তা না দেওয়ার কারণ কি ছিল? উত্তরে পলি বলেন, শাকিব তখন বেশ হ্যাংলা-পাতলা যুবক। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিল না, অভিনয়ও পারত না ঠিকঠাক। 

ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি ভালো লাগত। তাই আমি সেই সময় শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না।

এ নায়িকা আরও জানান, এখনো শাকিবের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না। আর সেটি হলো— শাকিব নিজেকে সবসময় ঘরবন্দি রাখে। 

যে কোনো শুটিং ছাড়া এফডিসি কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গে তিনি আড্ডাও দেন না। এই গোড়ামিটা এখনো শাকিবের মাঝে বিদ্যমান।

tag ট্যাগ: #111