এরপর থেমে থাকেননি অপু বিশ্বাসের সতীন বুবলীও। নিজের ফেসবুকে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা'য়। তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’ বুঝতে আর কারো বাকি নেই যে তিনি খান সাহেবের প্রথম স্ত্রীকেই ইঙ্গিত করেছেন।
তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে বীরকে ভীষণ ভালোবাসেন বলে জানান অপু। তিনি বলেন, ‘জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। খুব কিউট, মাশআল্লাহ।’
উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।
প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁদের সন্তানের কথা জানান শাকিব খান ও বুবলী।