calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / উন্মাদনা তুঙ্গে কাতারে দীপিকা, বিশ্বকাপ ফাইনাল ঘিরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

উন্মাদনা তুঙ্গে কাতারে দীপিকা, বিশ্বকাপ ফাইনাল ঘিরে

কাতার বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়তে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করবেন তিনি।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

এর আগে অবশ্য বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করেছিলেন বলিউডের আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। এবার ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ভারত ছেড়েছেন এই অভিনেত্রী। গতকাল শনিবার কাতার যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই বিমানবন্দরে এলে ফটোগ্রাফারদের মুখোমুখি হন এই অভিনেত্রী।


পাঠান’র প্রচারের জন্য বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন শাহরুখ খানও। ফাইনাল খেলার স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার স্টুডিও ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে খেলা নিয়ে আলোচনাও করবেন তিনি।


বিশ্বকাপ ফাইনালে লড়বে মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স। ফাইনাল উপভোগ করার সঙ্গে দীপিকা তার আসন্ন সিনেমা ‘পাঠান’র প্রচারণাও করবেন। ইতোমধ্যে সিনেমার প্রথম গান ‘বেশরম রং’-এ পোশাকের জন্য সমালোচিত হন দীপিকা। তার পোশাক নিয়ে অভিযোগ তুলে ছবি বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। এছাড়া তার গেরুয়া রঙের পোশাক নিয়ে ফুঁসে উঠেছে অনেকগুলো ধর্মীয় সংগঠন।

tag ট্যাগ: #2222