calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / বিশ্বজয়ে স্টেডিয়ামে পোশাক ‍খোলা সেই ২ তরুণী এখন কোথায় মেসিদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বিশ্বজয়ে স্টেডিয়ামে পোশাক ‍খোলা সেই ২ তরুণী এখন কোথায় মেসিদের

অন্য যেকোনো বিশ্বকাপ থেকে এবারের আসরে অনেক কড়াকড়ি ছিল। রক্ষণশীল কাতারের বিভিন্ন কঠোর আইন সম্পর্কে সচেতন করে দেওয়া হয়েছিল খেলতে আসা দল ও সমর্থকদের। আইন না মানলে শাস্তির বিধানও ছিল। তবে ফাইনালে পোশাক খুলেও ছাড় পেয়ে গেলেন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:০০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

গত রোববার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতেন লিওনেল মেসিরা। নিজ দেশের জয়ের আনন্দে টি-শার্ট খুলে ফেলেছিলেন আর্জেন্টিনার দুই তরুণী। তবে কাতারের আইন অনুযায়ী নারীরা খোলামেলা ও শরীর চাপা পোশাক পরতে পারেন না। কিন্তু আইনি ঝুঁকির কথা জেনেও শরীরের ওপরের অংশ অনাবৃত করেছিলেন তারা।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দুই তরুণীর উচ্ছ্বাসের ছবি। তারা নিজেরাও একাধিক খোলামেলা ছবি পোস্ট করেছিলেন। তবে অনেকেই মনে ভেবেছিলেন, তারা সমস্যায় পড়তে যাচ্ছেন। কাতারের কড়া আইনের জাল ছিঁড়ে তাদের দেশে ফেরা সহজ হবে না।


অথচ তারা নির্বিঘ্নেই আর্জেন্টিনা ফিরে গেছেন। এমনকি দেশে ফেরার সময় বিমানের মধ্যে নিজেদের ছবিও দিয়েছেন তারা। ক্যাপশনে লিখেছেন, কাতার সফর তারা দারুণ উপভোগ করেছেন।

এদিকে ধারণা করা হচ্ছে, বিষয়টি কোনোভাবে কাতার প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছে বা বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় কাতার প্রশাসন আর বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি।

tag ট্যাগ: #2222