calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শাহরুখ-কন্যা সুহানা নেটিজেনদের কটাক্ষের শিকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শাহরুখ-কন্যা সুহানা নেটিজেনদের কটাক্ষের শিকার

শাহরুখ-কন্যা বলেই এমনিতেই পাদপ্রদীপের আলোয় থাকেন সব সময় সুহানা খান। তারওপর প্রথমবারের মতো করলেন অভিনয়। জোয়া আখতারের ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানার। আর্চিস কমিক্‌সের ভারতীয় পর্দা-সংস্করণ ‘দ্য আর্চিস’ মুক্তি পাবে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৯ বার পঠিত

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সেই উপলক্ষে এক পার্টির আয়োজন করেন জোয়া। সেখানে সুহানাকে লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেসে দেখা গেল, সঙ্গে পরেছিলেন কালো পেনসিল হিল জুতো। সেই ‘দ্য আর্চিস’ পার্টির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে শাহরুখ কন্যার অপ্রস্তুত, আড়ষ্ট চালচলন কারোরই নজর এড়ায়নি।

ওই ভিডিওতে দেখা যায়, সুহানা লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেস এবং পায়ে কালো পেনসিল হিল জুতো পরে হাজিরে হয়েছেন পার্টিতে। গাড়ি থেকে সুহানা নামার সঙ্গে সঙ্গেই পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে ধরা দিলেন শাহরুখকন্যা।

মুহূর্তেই নেটদুনিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে। তবে শাহরুখকন্যার অপ্রস্তুত, আড়ষ্ট চালচলন নজর এড়ায়নি নেটিজেনদের। গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে যাওয়ার সময় সুহানার হাঁটা-চলা দেখে মালাইকার অরোরার সঙ্গে তুলনা করেছেন অনেকে।

ইতোমধ্যেই ভিডিওর নিচে নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে গেছে। তবে সেখানে অধিকাংশই কটাক্ষ করেছেন সুহানাকে। একজন লিখেছেন, ‘সুহানাকে একদম মালাইকা অরোরার মতো লাগছে। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘হিল পরে ঠিক মতো হাঁটতেই পারছেন না সুহানা। আবার একজন লিখেছেন, ‘এই বয়সেই মালাইকা হয়ে গেলেন সুহানা! আবার অনেকেই মন্তব্য করেছেন, ‘মালাইকা নয়, নোরার মতো লাগছে সুহানাকে।

প্রসঙ্গত, সুহানা ছাড়াও এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন আরও অনেক তারকা সন্তান। এই ছবিতে আরও অভিনয় করেছেন, বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি নন্দাসহ অনেকেই।

tag ট্যাগ: #2222