এই ঘটনাটি ডিপফেক ভিডিওগুলোকে ঘিরে উদ্বেগকে নতুন করে ভাবাচ্ছে৷ আগে একটি কালো যোগব্যায়াম বডিস্যুট পরা একজন মহিলার মুখের উপর রশ্মিকার মুখ বসিয়ে এডিট করা হয়। ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩'-এর তোয়ালে পরে লড়াইয়ের দৃশ্য থেকে তার এআই-জেনারেট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
রাশমিকার ভাইরাল ওই ঘটনায় বিব্রত রাশমিকার পাশে দাঁড়িয়েছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট করে তিনি বলেছিলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ইন্টারনেট ব্যবহারকারী সমস্ত ডিজিটাল নাগরিকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।