হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে চার বছর ধরে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে বহু চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ।
বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং।
এ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।