calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মুসলমান হওয়া তখন প্রয়োজন হয়েছিল -প্রবীর মিত্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মুসলমান হওয়া তখন প্রয়োজন হয়েছিল -প্রবীর মিত্র

চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের বয়স এখন ৮২। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। ঘরে শুয়ে-বসেই সময় কাটছে তার। স্বপ্ন দেখেন, সুস্থ হয়ে আবার ফিরবেন অভিনয়ে। এমন সময়ে হঠাৎ করে তার একটি খবর ভাইরাল হয়েছে। তিনি সনাতন ধর্ম থেকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ • সকাল ১০:২৮
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

তিনিও সবার জন্য দোয়া করেন, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। কথোপকথনের একপর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীর মিত্র জানান, বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়েই বিয়ে করেছিলেন। সেই সূত্র ধরেই খবর ছড়ায় প্রবীর মিত্র মুসলমান হয়েছেন। তবে ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। মানুষ সবার উপরে। এদিকে প্রবীর মিত্রর ছেলে মিথুন মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাবার মুসলমান হওয়ার যে খবর নতুন করে ছড়িয়েছে, সেটা ঠিক নয়। এ রকম কিছুই ঘটেনি। এটা সত্যি, তিনি বিয়ের সময় ইসলাম ধর্মে কনভার্ট হয়েছিলেন। আমার মা মুসলিম ছিলেন। আমরা ভাইবোনসহ পরিবারের সবাই ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু বাবা হিন্দুধর্ম রীতি মেনে চলেন। উল্লেখ্য, প্র্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র মারা যান ২০০০ সালে। তার তিন ছেলে মিথুন মিত্র, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এক মেয়ে ফেরদৌস পারভীন। এদের মাঝে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্র দীর্ঘদিন সেগুনবাগিচায় বাস করেছেন। এখন সন্তানদের নিয়ে তিনি ধানমন্ডিতে থাকেন। প্রবীর মিত্রের জন্ম ১৯৪১ সালে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘জলছবি’ সিনেমার মাধ্যমে সিনেমায় নাম লেখান। দীর্ঘ অভিনয়জীবনে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়।

tag ট্যাগ: #111