calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অভিনেত্রী মাহিয়া মাহি নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেত্রী মাহিয়া মাহি নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন !

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মু. জিয়াউর রহমান। মাহিয়া মাহি বলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৪৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

মাহির কথায়, ‘অনেকদিন ধরে যারা রাজনীতি করে আসছেন তাদের মনোনয়ন দেওয়া হবে, এটাই স্বাভাবিক। তবে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখবো। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি নৌকার পক্ষে কাজ করবো। আর মানুষের জন্য যেহেতু কাজ করবো বলে রাজনীতিতে নেমেছি, এই কার্যক্রম চলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি, তার সব সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি।

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন কি না- এমন প্রশ্নে মাহি জানান, ‘যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবখানে যেন অংশগ্রহণমূলক নির্বাচন হয়। সেটার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেষ্টা করে দেখতে পারি। তবে এখনো সিদ্ধন্ত নেইনি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আমার পরিবারের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন মাহি। তবে শেষমেশ এই আসনে নৌকার টিকিট পেয়েছিলেন জিয়াউর রহমান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে (একাংশ) পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।


tag ট্যাগ: #111