calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পরীমনি জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরীমনি জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম:

আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটিতে অভিনয় করেছেন পরীমনি-সিয়াম। ২০ ডিসেম্বর এ সিনেমাটির ট্রেলার ও পোস্টার রিলিজ হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ • সকাল ১১:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির কার্যালয় অডিটরিয়ামে এ ট্রেলার উন্মোচন করেন জনপ্রিয় লেখক ডক্টর জাফর ইকবাল। তার লেখা 'রাতুলের রাত রাতুলের দিন' বইটি অবলম্বনেই এ সিনেমাটি তৈরি করছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলী এবং এর সঙ্গে জড়িত সবাই। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী পরীমনি।

সিনেমাটি সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করার সময় পরী বলেন, ‘আমরা যখন শিশুতোষ চলচ্চিত্রে কাজ করি, তখন আমরা নিজেরাই শিশু হয়ে যাই। আমি আমার ছেলেকে বলব— ‘তুমি যখন ছোট ছিলে, তখন তোমার জন্য একটা অ্যালবাম করা হয়েছিল, যে অ্যালবামে তোমার সব ছবি রাখা ছিল।’

তিনি বলেন, ‘আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম সুন্দরবনে যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। যখন ছবির শুটিংয়ে যাই, সেখানে বিভিন্ন পশুপাখির অনেক ছবি তুলেছি এবং সেই সময়ে আমার টিম মেম্বাররা আমাকে অনেক সাপোর্ট করেছিল। তবে আমি পানিতে নামতে চেয়েছিলাম; কিন্তু আমাকে নামতে দেওয়া হয়নি।

পরী আরও বলেন, ‘শুটিং করতে গিয়ে বনজঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। বড় কষ্ট যেটি ছিল, সেটি হচ্ছে— করোনার সময়টা। মনে হচ্ছিল সিনেমা ইন্ডাস্ট্রি আর ঠিক হবে কিনা, কামব্যাক করতে পারবে কিনা। আমরা লকডাউনের কারণে পানিতে আটকে গেলাম, আমার খুব ইচ্ছা করছিল একটু কাদামাটি ছুঁয়ে দেখতে, পানি ছুঁয়ে দেখতে। কিন্তু নামার অনুমতি পাইনি।

tag ট্যাগ: #222