calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পরিণীতি ৮০-৯০ বছর বয়সে যেভাবে জীবন কাটাতে চান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরিণীতি ৮০-৯০ বছর বয়সে যেভাবে জীবন কাটাতে চান

মাস দুয়েক হয়েছে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বিয়ের উদযাপন থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত একে একে ভাইরাল। একটি সংক্ষিপ্ত বিরতির পরে ধীরে ধীরে কাজে ফিরছেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ • সকাল ০৮:৪০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

উত্তরে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে আমাদের এ সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমন পলিটিক্সের কিছুই জানি না। তাই আমার মনে হয় না যে আপনারা আমায় পলিটিক্সে যোগ দিতে দেখবেন বলে। যদিও আমাদের দুজনের জীবনই ভীষণভাবে পাবলিক। আর আমরা দুজনই জনগণের থেকে প্রচুর ভালোবাসা পাই। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকেন না তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।’

তিনি এদিন তার জীবনের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘জীবনে কাজ এবং ব্যক্তিগত জীবনের ব্যালেন্স রাখা খুব জরুরি। ভারতীয়রা হামেশাই গর্ব করে বলেন কাজের জন্য তারা খাওয়া-দাওয়া কিছুই করছেন না। এটা ঠিক নয়। এভাবে জীবন কাটানো উচিত নয়। আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাজ করতে চাই। আবার তেমনই ছুটির দিন বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গেই কাটাতে চাই। ৮০-৯০ বছরে পৌঁছে গিয়ে যেন মনে হয় জীবনটা যেভাবে কাটানো উচিত ছিল সেভাবেই কাটিয়ে এসেছি।’

পরিণীতিকে শেষবার মিশন রানিগঞ্জ ছবিতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে। আগামীতে তাকে চমকিলা ছবিতে দেখা যাবে দিলজিৎ দোসাঁঝের সঙ্গে।

tag ট্যাগ: #111