তবে এখনো এ বিষয়ে কোনো কথা বলেননি অভিনেত্রী। শিগগিরই নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বদলে ফেলবেন স্ট্যাটাস এমন দাবি করেছেন ভারতীয় একাধিক গণমাধ্যম।
জানা গেছে, শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যত দিন চলচ্চিত্র উৎসব চলেছে, তত দিনই তাঁরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ তৈরি করছেন শুভ্রজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।