calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মাহি লাইভে এসে বিজয়ী প্রার্থীর উদ্দেশে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মাহি লাইভে এসে বিজয়ী প্রার্থীর উদ্দেশে যা বললেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি। পরাজয়ের পর সোমবার (৮ জানুয়ারি)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪ • বিকাল ০৫:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

নৌকার বিজয়ী প্রার্থী ওমর ফারুক চৌধুরীর উদ্দেশে মাহিয়া মাহি বলেন, সড়কে গরুর গাড়ি চলার মতো অবস্থা। বরেন্দ্র ভূমিতে পানির সমস্যা আছে। যিনি নির্বাচিত হয়েছেন তার কাছে অনুরোধ করবো গত ১০ বছরে তিনি যেটা করেননি এই পাঁচ বছরে যেন এটা করেন। কারণ তার জনপ্রিয়তা গত ১৫ বছরে জিরো অবস্থায় এসেছে। তিনি যেন এটি কাটিয়ে ওঠেন। তিনি পাশ করতে পেরেছেন শুধুমাত্র নৌকা প্রতীকের জন্য।

নির্বাচনে হারলেও মাঠ ছাড়ছেন না মাহি। তার কথায় বোঝা গেল দ্বিগুণ উৎসাহে তিনি কাজ করে যাবেন। মাহিয়া মাহি বলেন, আমি কিন্তু মাঠে আছি। পাঁচ বছর পর আবারও দেখা হচ্ছে। এই সময়ে আমার পক্ষে যারা কাজ করবে তাদের যদি ডিস্টার্ব করা হয় মনে রাখবেন আমি কিন্তু দুর্বল নই। কর্মীদের যদি বাধা দেয়া হয় তাহলে আমি প্রতিহত করবো। যেসব কর্মীরা আমার জন্য কাজ করেছে, তাদের জন্য প্রয়োজনে আমি জানও দিয়ে দেব।

 

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মাহি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রশাসন, নির্বাচন কমিশনের কাছে যখন সহযোগিতা চেয়েছি তারা আমাকে হেল্প করেছে। যদিও আমি কম ভোট পেয়েছি কিন্তু ওটা ব্যাপার না। একজন নারী হয়ে আমি যেভাবে নির্বাচন করেছি এটা সকলের অ্যাপ্রিসিয়েট করা করা উচিত।

উল্লেখ্য, মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর কাছে পাত্তাই পাননি। রবিবার (৭ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাজশাহী-১ আসনের ১৫৮টি কেন্দ্রে এই নায়িকা পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। অন্যদিকে ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ তিন হাজার ৫৯২ ভোট।

tag ট্যাগ: #1111