আর এগুলো ফেস করতেও যাব না। আমি চলচ্চিত্রের মানুষ, তাই আমাদের চলচ্চিত্রের মঙ্গল ও শিল্পীদের ভালো চাই। ভবিষ্যতে কখনও যদি ভালো লোক নির্বাচনে আসে এবং সে রকম পরিবেশ তৈরি হয় তাহলে সেখানে আমি সাপোর্ট দেব। কিন্তু এ ধরনের অরাজকতার মধ্যে আর কখনও যাব না। এদিকে আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল প্রসঙ্গে রোজিনা বলেন, তিনি অনেক বড় মনের মানুষ। সংগঠন চালাতে পারবেন। তিনি সবসময় শিল্পীদের সহযোগিতা করেন। তার মতো লোকই সংগঠনে দরকার। তিনি সমিতির প্রধান হলে শিল্পীরা আরও সহযোগিতা পাবে। রোজিনা বলেন, যদি ডিপজলের প্যানেলে ডাক পান, তাহলে নির্বাচনের করার কথা ভেবে দেখবেন তিনি।
রোজিনার সমর্থন ডিপজলের প্যানেলকে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন খুব শিঘ্রই অনুষ্ঠিত হবে। সমিতির বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েও নানা কারণে পদত্যাগ করেছিলেন চিত্রনায়িকা রোজিনা। তবে এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন...