calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মাহি ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মাহি ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও:

রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছু দিন আগেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি ২০২৩ • সন্ধ্যা ০৬:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৫ বার পঠিত

এর পর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনেছিলেন। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিলেও মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন তিনি। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও গণসংযোগ চালাচ্ছেন মাহি।

এসবের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ঢাকাই সিনেমার এ নায়িকা। বিভিন্ন লেখা-ছবি পোস্ট করছেন নিয়মিত। শনিবার সন্ধ্যায় মাহি একটি পোস্টে লিখেছেন— ‘খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকালগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’

মাহি আরও যোগ করেন, ‘টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। তাদের ঘরে নতুন অতিথি আসার খবরও দিয়েছেন।

tag ট্যাগ: #222