calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার , ওয়ান্টেড লিস্টে শাকিব খান !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার , ওয়ান্টেড লিস্টে শাকিব খান !

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সম্প্রতি জানা গেছে, দুবাইয়ের বুর্জ খলিফায় প্রকাশ করা হবে সিনেমাটির প্রথম টিজার। এ কথা যেনে শাকিব ভক্তদের উত্তেজনার পারদ যখন...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ • দুপুর ০১:৪০
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৩ বার পঠিত

শনিবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ছবিটি প্রকাশ করেছেন মামুন। সেখানে দেখা যাচ্ছে কিং খানের আঁকা ছবি। সঙ্গে লেখা, নাম ‘দুলু’। যাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে এক লাখ টাকা পুরস্কার। যা থেকে বোঝাই যাচ্ছে ছবিটি প্রকাশ করে গল্পের আঁচ দিলেন মামুন। এটা স্পষ্ট হলো যে, ছবিতে শাকিবের চরিত্রের নাম দুলু। পুলিশ হন্য হয়ে খুঁজছে তাকে। এমনকি ধরিয়ে দিলে লাখ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অনন্য মামুন জানান, ‘‘দরদ’ সিনেমার গল্পটি একেবারেই আলদা। মূলত সে কারণেই এমন পোস্টার।’

তিনি আরো বলেন, ‘গ্যারান্টি দিয়ে বলতে পারি, আগে কোনো বাংলাদেশি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, অডিয়েন্স, পরিচালক, প্রযোজক ভাবেও নাই যে বাংলা সিনেমার কোনো প্রমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো যেতে পারে। এটা স্বপ্ন ছিল সবার কাছে। আর শাকিব খানকে দিয়েই বাস্তবে পরিণত হচ্ছে। ৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমো! এটা দিয়ে শুরু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা।’

গত বছর শুরু হয় সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’র দৃশ্যধারণের কাজ। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ

সিনেমাটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।