calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / ববি এবার ‘মেঘনাকন্যা’ হয়ে আসছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ববি এবার ‘মেঘনাকন্যা’ হয়ে আসছেন

বছরের শুরুতেই ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ‘চালাও গুলি’ শিরোনামে আইটেম গানে দেখা গেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। এবার নতুন বছরের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই এ নায়িকার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এলো। ছবির নাম ‘মেঘনাকন্যা’।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৫:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৭ বার পঠিত

গ্রাম শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে চলেছে মেঘনাকন্যা সিনেমা।  সিনেমায় সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে ববিকে।

নতুন ছবির বিষয়ে ববি বলেন, নারী প্রধান গল্পের ছবিতে এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল বিজলী। মেঘনাকন্যাও নারী প্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দুর্বলতা কাজ করে। এ ছবিতে নতুন এক ববিকে দেখতে পাবেন দর্শকরা।

আনোয়ার আজাদ ফিল্মস ও এসজে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটিতে ববি ছাড়াও অভিনয় করছেন সাজ্জাদ হোসাইন, নওশাবা, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

tag ট্যাগ: #01/12/2023