calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে মিথিলার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে মিথিলার

সাহিত্যনির্ভর ছবির মুখ্যভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা। মুক্তি পেল অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ‘ও অভাগী’ ছবির ট্রেলার। ২৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। মিথিলা ছাড়াও এই ছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুব্রত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ মার্চ ২০২৪ • দুপুর ১২:০৬
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪৯ বার পঠিত

এই ছবিতে অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপি মলয় মণ্ডল। এডিটর সুজয় দত্ত রায় ও সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায়।

শুক্রবার যে ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে নজর কাড়লেন মিথিলা। তার কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দর্শকদের মনে করিয়ে দিতে বাধ্য কয়েক যুগ আগের কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' পড়া নেই, এমন মানুষ বোধহয় মেলা ভার। সেই গল্পকেই নতুন মোড়কে তুলে ধরা হয়েছে। তবে চিত্রনাট্যের কারণে গল্পের চিত্রনাট্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছে।

এই ছবিটি নিয়ে পরিচালক বলছেন, ও অভাগী ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্পটি থেকে অনুপ্রাণিত। এই গল্প নারীদের সতীত্ব বজায় রাখার এক অসম লড়াই। সমাজের উচ্চশ্রেণির শোষণ যে কতটা ভয়াবহ হতে পারে, সেই ছবিই তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই গল্পে অদ্ভূত এক রুক্ষতা খুঁজে পাওয়া যায়। 'অভাগীর স্বর্গ'-ছবিটাকে আমি দুটো ভাগে দেখিয়েছি। অভাগীর বিয়ের আগের জীবন ও তার বিয়ের পরের জীবন। বিয়ের আগের অংশে তুলে ধরা হয়েছে শস্যশ্যামলা গ্রামবাংলার ছবি। অন্যদিকে বিয়ের পরে তার জীবনে শুধুই রুক্ষতা। চিকিৎসক প্রবীর ভৌমিককে ধন্যবাদ, আমায় সবরকম সাহায্য করার জন্য।

এই ছবিটি নিয়ে মিথিলা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা দলিত নারীদের ওপর উচ্চবর্ণের এক অভিশাপের কথা তুলে ধরেছে এই ছবি। অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।

tag ট্যাগ: #111