calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শাকিরার নতুন মিউজিক ভিডিও ভাঙছে একের পর এক রেকর্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শাকিরার নতুন মিউজিক ভিডিও ভাঙছে একের পর এক রেকর্ড

বিশ্ববিখ্যাত পপতারকা ও জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার নতুন মিউজিক ভিডিও বের হয়েছে। গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিওটি। মুক্তির পরই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে গানটি। ইউটিউবে প্রথমবারের মতো কোনো লাতিন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৩:১৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

‘শাকিরা : বিজেডআরপি মিউজিক’ ৫৩তম সেশনের এই গান স্ট্রিমিং প্ল্যাটফরম স্পটিফাইয়ে দুই দিনে এখন পর্যন্ত ৮৫ মিলিয়ন (৮ কোটি ৫০ লাখ) বারের বেশি শোনা হয়েছে।

শাকিরার গানটি প্রকাশ হওয়ার পরই মনে করা হচ্ছে— শাকিরার সাবেক প্রেমিক ও তার দুই সন্তানের বাবা তারকা ফুটবলার জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে এ গানটি লেখা হয়েছে।

শাকিরা গানটিতে নিজেকে বিশ্ববিখ্যাত ওল্ড ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ সঙ্গে তুলনা করেছেন। যেন গানের মাধ্যমে পিকেকে বলছেন শাকিরা— ‘কোনো প্রতিহিংসা নেই প্রিয়। আশা করছি, আমার জায়গায় যাকে নিয়ে আছ, বেশ ভালোই আছ। আমি এখনো জানি না, তোমার কী এমন হয়েছিল। তুমি এমন অদ্ভুত স্বভাবের কেন হয়ে গিয়েছিলে, যা এখন একান্তেও বলা সম্ভব নয়। ২২-এর মধ্যে আমি যেন কেবল দুই ছিলাম তোমার কাছে। তুমি খুব দ্রুত ছুটছ, গতি কমাও, তুমি টুইঙ্গোর (রেনো) জায়গায় ঘরে ফেরারি এনেছ, তুমি ক্যাসিও ছেড়ে রোলেক্স কিনেছ। তুমি খুব জোরে ছুটছ, একটু থাম।’

tag ট্যাগ: #222