বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তালিকার তিনে রয়েছেন সাবেক বাস্কেটবল খেলোয়াড়, ব্যবসায়ী মাইকেল জর্ডান। তার পরেই ২ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব ওপরা উইনফ্রে। ২০০৩ সালে প্রথম কৃষ্ণাঙ্গ তারকা হিসেবে এই তালিকায় জায়গা করে নেন অপরাহ। তার আয়ের বেশিরভাগ অর্থই আসে ব্যবসা থেকে। এ ছাড়া তার নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে। ২ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার পাঁচে রয়েছেন র্যাপার জে-যি। ২০১৯ সালে প্রথম র্যাপার হিসেবে বিলিয়ন ডলার আয় করা তারকাদের তালিকায় নাম আসে তার। বিভিন্ন ব্যবসা থেকে অর্থ আসে জে-যি’র। শতকোটিপতি তারকাদের এ তালিকার ছয়ে জায়গা করে নিয়েছেন রিয়েলিটি শো তারকা কিম কার্ডাশিয়ান। মার্কিন এই তারকার সম্পদের পরিমাণ ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। বছরে ৫০ থেকে ৮০ মিলিয়ন ডলার আয় করেন তিনি। এই তারকার আয়ের বড় অংশ আসে প্রসাধনীর ব্যবসা ও পোশাকের ব্র্যান্ড থেকে।
বিলিওনেয়ার ক্লাবে টেইলর সুইফট
প্রথমবারের মতো শতকোটিপতিদের তালিকায় নাম লেখালেন জনপ্রিয় মার্কিন গায়িকা টেইলর সুইফট। গত ২ এপ্রিল ১৪ জন বিলিয়নেয়ার তারকার খবর প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এর মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন এই পপ গায়িকা। ফোর্বস ম্যাগাজিনের...