calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / বুবলীর সঙ্গে অপু‘কোয়ালিটি টাইম’ কাটানোর বিষয়ে মুখ খুললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

বুবলীর সঙ্গে অপু‘কোয়ালিটি টাইম’ কাটানোর বিষয়ে মুখ খুললেন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্প্রতি দাবি করেছেন তার সঙ্গে অপু বিশ্বাসের দেখা হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বুবলীর বিষয়ে কথা বলেছেন। তার ভাষ্যমতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ • দুপুর ০২:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩০৪ বার পঠিত

অপু বলেন, আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই। কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। তো এ বিষয়ে কথা বলার আগে কিছু কথা সবার জানা দরকার। মূলত সেদিন আমার শ্বশুর-শাশুড়ি, ননদ ও শাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল। যেহেতু এবার রোজায় খান (শাকিব) ঢাকায় ছিলেন। তো সেভাবে আমাদের আয়োজন করা হয়। পরে ইফতারের পর যতদূর মনে পড়ে-সন্ধ্যা ৭টার দিকে খাবার খাবে বলে শাকিব তার অফিস থেকে ফোনকলে আমাকে জানায়। আমি এর ৩০-৪০ মিনিট পর যখন শাকিবের বাসা থেকে সেই খাবারটা নিয়ে অফিসের দিকে যাই, তখনই বুঝে ফেলি যে শেহজাদ হয়তো বাবার (শাকিব) কাছে এসেছে। কারণ দরজা খুলতেই দেখি বুবলীর মেকআপম্যান/কেয়ারটেকারকে যে সবসময় শেহজাদের টেককেয়ার করে। তো খাবারটা নিয়ে শাকিবের অফিসে গিয়েই দেখি শেহজাদের সাথে তিনিও (বুবলী) অফিসে এসেছেন। এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল। কিন্তু এটা বুবলী ভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করেছেন। সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি। তিনি এসব বলে কি মিন করতে চাইছেন তাও জানি না।


ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, অফিস ফ্লোরের দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি— শেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলী একটা চেয়ার বসে আছেন। আর শাকিব খান ঘুমিয়ে আছেন। তাদের সঙ্গে ওই অফিসে তখন শাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন। এভাবেই বুবলী ও শেহজাদের সঙ্গে দেখা হয়।

অপু বিশ্বাস বলেন, এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলেছেন জানি না। বিষয়টি হচ্ছে, উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন, না অন্যকে ছোট করার চেষ্টা করছেন— আমি জানি না। উনি বারবার একই কথা বলছেন— আমরা একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। শেহজাদের উপস্থিতিতে তার এই কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যৌক্তিকতা দেখি না। এসবই মিথ্যা। তিনি কীভাবে বলতে পারেন- শেহজাদ তাদের (শাকিব-বুবলী) স্পেস দেয়। কী অদ্ভূত! সেই ছোট্ট বাচ্চা কীভাবে বুঝে নেয়, তার বাবা-মা একসঙ্গে সময় কাটাচ্ছে? আমি শুধু এটুকুই বলব আল্লাহ যেন উনাকে হেদায়েত দান করেন। আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে-এই সময়ে এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে বলেও যোগ করেন অপু বিশ্বাস।

tag ট্যাগ: #222