calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / নায়ক দেব হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নায়ক দেব হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংসদ দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৪ মে ২০২৪ • বিকাল ০৩:০৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৬৫ বার পঠিত

গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

মালদাহ পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি মালদাহ হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই ধোঁয়া বের হতে শুরু করে। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সঙ্গে উপস্থিত টিম। হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট।

এ ঘটনায় দেব বলেন, ‘মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু পাইলটের দক্ষতার জন্য।’

পুরো ঘটনাতেই একটু ট্রমায় চলে যান অভিনেতা। তিনি বলেন, ‘একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই।’ 

এ ঘটনার পর মুর্শিদাবাদের রানিনগরের জনসভায় যোগ দিতে সড়কপথে রওনা হোন দেব। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবকে টেলিফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।

মালদাহ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।

tag ট্যাগ: #1111