calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / পরীমনির রাগ ভাঙান রাজ যেভাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

পরীমনির রাগ ভাঙান রাজ যেভাবে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা। সংসার ভাঙন নিয়ে নতুন সুর উঠলেও শেষ পর্যন্ত অভিমান ভুলে আবার এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ • বিকাল ০৩:২০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

শনিবার দুপুরে একসঙ্গে এক অনুষ্ঠানে হাজির হলেন তারা। এদিন তারা রাজধানীর একটি প্রতিষ্ঠানের নতুন শোরুম উদ্বোধন করতে আসেন। সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন রাজ ও পরী।

শোরুম উদ্বোধনের আগেই সাংবাদিকদের প্রশ্নে মুখে পড়েন এই তারকা দম্পতি। প্রথমেই রাজের কাছে জানতে চাওয়া হয়, সংসার কেমন চলছে? প্রশ্ন শুনেই রাজ বলেন, খুবই ভালো, ফ্যান্টাস্টিক, জোশ যাচ্ছে আমাদের সংসার। বলতে পারেন সুখ–আনন্দে আমাদের ঘর এখন ভরপুর।

নিজের কথার সঙ্গে যোগ করে রাজ আরও বলেন, ‘সংসারজীবনে ঝুটঝামেলা থাকেই। এটি প্রায় সব সংসারেই হয়। আমি মনে করি, দাম্পত্যজীবনে একটু মান–অভিমান থাকলে ভালোবাসার গভীরতা বাড়ে। আমাদেরও বেড়েছে। 

কিন্তু পরীর রাগ বা অভিমান হলে কীভাবে ভাঙান? এমন প্রশ্ন করতেই সঙ্গে সঙ্গে পরীর গালে আলতো করে চুমু খান রাজ। রাজ বলেন, এভাবে গালে আলতো চুমু দিয়ে পরীর রাগ–অভিমান ভাঙাই। আমি ওর সামনে এমনভাবে গিয়ে দাঁড়াই, সব রাগ-অভিমান যেন উড়ে যায় ওর। আমার ওপর রাগ–অভিমান করে থাকতে পারে না পরী।

পাশে বসে রাজের কথা শুনছিলেন আর মিটিমিটি হাসছিলেন পরীমনি। এই অভিনেত্রী বললেন, আমরা কী সুন্দর আছি, ভালো আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? দোয়া রাখবেন, যাতে এভাবেই আমাদের সামনের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যায়।

tag ট্যাগ: #111