calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / কাজী নজরুল ইসলামের জীবনী রুপালি পর্দায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কাজী নজরুল ইসলামের জীবনী রুপালি পর্দায়

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে কলকাতায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এটি পরিচালনা করবেন আব্দুল আলীম। বিদ্রোহী কবির চরিত্র রূপায়ন করবেন কলকাতার কিঞ্জল নন্দ। আপাতত সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘কাজী নজরুল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে ২০২৪ • বিকাল ০৩:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৩৭ বার পঠিত

ভারতীয় একটি গণমাধ্যমে কিঞ্জল নন্দ বলেন, ‘প্রথমবার কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে বায়োপিক নির্মিত হচ্ছে। সিনেমাটিতে নজরুলের গোটা জীবন তুলে ধরা হবে। এই সুযোগ পেয়ে সত্যি আমি উচ্ছ্বসিত। চিত্রনাট্য পড়েছি; চরিত্রটি খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায়।’

কাজী নজরুল ইসলামের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। এসব তথ্য উল্লেখ করে কিঞ্জল নন্দ বলেন, “আগামী শীতে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে অনেক ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই সিনেমায় জীবন্ত হয়ে উঠবে।”

কিঞ্জল নন্দ

চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন কিঞ্জল নন্দ। তা জানিয়ে তিনি বলেন, ‘পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য রচনা করেছেন চিত্রনাট্যকার সৌগত বসু। সৌগতদার সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।’

কাজী নজরুলের এই বায়োপিকে ফজলুল হক চরিত্রে অভিনয় করবেন কলকাতার খরাজ মুখার্জি, বিরজাসুন্দরী দেবী চরিত্রে অভিনয় করবেন কাঞ্চনা মৈত্র। তা ছাড়াও বাংলাদেশের কয়েকজন অভিনেতা বায়োপিকটিতে অভিনয় করতে পারেন বলেও জানিয়েছেন কিঞ্জল নন্দ।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আলি আকবর খান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সজনীকান্ত দাস চরিত্রে শান্তিলাল মুখার্জি। তবে এখনো অনেক কাস্টিং বাকি রয়েছে।

রানু সোমকে (পরবর্তীকালে প্রতিভা বসু) গান শেখাচ্ছেন কাজী নজরুল ইসলাম

নজরুলের জীবনী রুপালি পর্দায় আসলে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক। সিনেমাটিতে কবিগুরুর চরিত্রে কে অভিনয় কে করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনা করছেন। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘সিনেমাটিতে রবীন্দ্রনাথের চরিত্রের জন্য রঞ্জিত মল্লিক বা চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন, তা সময় কথা বলবে।’

বায়োপিকটির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। আগামী কয়েক মাস চলবে কাস্টিংয়ের কাজ। এটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন।


tag ট্যাগ: #111