মনীষা বলেন, জীবনে যদি একজন সঙ্গী থাকত, তা হলে হয়তো তাকে পেয়ে ভালো লাগত। কিন্তু তাকে খুব সৎ হতে হবে। আমার ভাগ্যে লেখা থাকলে পাবই। যদি না হয়, এটাও ঠিক আছে। অভিনেত্রী আরও বলেন, আমি খুব শান্তিপূর্ণ এবং প্রেমময় পরিবারের সমর্থন পেয়েছি। আমি একজন ভালো ভাই, ভগ্নীপতি, ভালো বাবা-মা এবং ভালো ও স্নেহময় বন্ধু পেয়েছি। এ ছাড়া কাজ খুব ভালো চলছে। আমি ঘুরতে খুব পছন্দ করি। এটা করতে মজা পাই। তাই খুব ভালো আছি। তবে হ্যাঁ, যদি একজন সঙ্গী থাকত, আমি উপভোগ করতাম। প্রসঙ্গত, ‘হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার’ সিরিজ দিয়েই দীর্ঘ ২৮ বছর পর ভানসালির সঙ্গে কাজ করলেন মনীষা। সিনেমায় অভিনেত্রী ছাড়া আরও অভিনয় করেছেন— রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা এবং অদিতি রাও হায়দারি প্রমুখ।
অভিনেত্রী মনীষা কৈরালা ৫৩ পেরিয়ে জীবনসঙ্গী খুঁজছেন
বলিউডের জনপ্রিয় মনীষা কৈরালা অভিনেত্রী ৫৩ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন। তার সময়ের সবাই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেল। এবার জানা গেল, জীবনসঙ্গী খুঁজছেন এই অভিনেত্রী। বুধবার (১ মে) নেটফ্লিক্সে মুক্তি...