এ দিকে অন্য এক জল্পনা, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তাঁর শিশুপুত্র অগস্ত্য। এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘‘খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।’’যদিও একটি পাল্টা যুক্তি এই মুহূর্তে সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। বেশ কয়েক বছর আগে নিজের দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিক জানান, তাঁর সম্পত্তির সবটাই তাঁর মায়ের নামে করা। যাতে ভবিষ্যতে সম্পত্তির ভাগ অন্য কাউকে দিতে না হয়। এককথায়, প্রথম থেকে আটঘাট বেঁধেই রেখেছিলেন ক্রিকেট তারকা।
২০২০ সালে ৩১ মে গাঁটছড়া বাঁধেন বর্তমানের ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হার্দিক ও সার্বেরিয়ান মডেল এবং নৃত্যশিল্পী নাতাশা। সেই বছরেই ৩০ জুলাই তাঁদের প্রথম সন্তান অগস্ত্যের আগমন ঘটে। তার পর প্রায় চার বছর কেটে গিয়েছে। আচমকাই ছন্দপতন তাঁদের সম্পর্কে। যদিও বিচ্ছেদ নিয়ে বিবৃতি মেলেনি দু’জনের কারও তরফেই।