calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / প্রথম সিনেমা মুক্তি আজ তাসনিয়া ফারিণের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

প্রথম সিনেমা মুক্তি আজ তাসনিয়া ফারিণের

দেশের ১০টি হলে মুক্তি শুক্রবার পাচ্ছে তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা 'ফাতিমা'। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। সিনেমায় 'ফাতিমা' চরিত্রে অভিনয় করেছেন ফারিন। এরই মধ্যে সিনেমাটি তিনটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ মে ২০২৪ • দুপুর ০১:০০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬৫ বার পঠিত

তাসনিয়া ফারিণ বলেন, 'ফাতিমা সিনেমাটি এর মধ্যে তিনটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে। আমার কাছে ভালো লেগেছে সিনেমাটি অবশেষে দর্শকদের কাছে যাচ্ছে। সিনেমাটির শুটিং ২০১৭ সালে শুরু হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। এই কারণে পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল।'

'কিন্তু ২০২৩ সালে আবার অন্যভাবে সিনেমার গল্প সাজানো হয়। অতীতের সঙ্গে মিল রেখে কিছু সিক্যুয়েন্স ছিল যা ২০২৩ সালে  করতে হয়। এটাই ছিল আমার জন্য চ্যালেঞ্জ। অনেক বাধা-বিপত্তি পেরিয়েই সিনেমাটির কাজ শেষ করেন নির্মাতা,' বলেন তিনি।

ফারিণ আরও বলেন, 'একটি কাজ যখন দর্শকের কাছে ভালো লাগে, তখন অবশ্যই আমারও ভালো লাগে। কিন্তু সেটা আমি বেশিক্ষণ মাথায় রাখি না। আমি মনে করি, এটিই আমার শেষ কাজ। সিনেমার প্রিমিয়ারে দেখেছি "ফাতিমা" সবাই মনোযোগ দিয়ে দেখছিল। আশা করছি দর্শকরা পছন্দ করবে।'সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী প্রমুখ।

tag ট্যাগ: #111