calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / আমার কাছে আলাদা কিছু না’‘বিয়ে বা লিভ-ইন পায়েল সরকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আমার কাছে আলাদা কিছু না’‘বিয়ে বা লিভ-ইন পায়েল সরকার

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পায়েল সরকার। তার সমবয়সি অধিকাংশ নায়িকা সাতপাকে বাঁধা পড়েছেন। তবে ৪০ বছর বয়সি পায়েল এখনো একা। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ • রাত ০৮:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬৫ বার পঠিত

পায়েল সরকারের বিয়ের খবর টলিপাড়ায় এখন বহুল চর্চিত বিষয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন,   “এখনো বিয়ের ইচ্ছে পায়নি। শুনেছি, অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময়ে জানতে পারবেন।”

ক্ষোভ প্রকাশ করে পায়েল সরকার বলেন, “নারীকেন্দ্রিক সিনেমা ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সাফল্যের সঙ্গে ৫০ দিন ছুঁয়ে ফেলল। সিনেমাটি মেয়েদের বন্ধুত্বের গল্প বলেছে। আমি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আপনারা এটা নিয়ে কোনো প্রশ্ন করছেন না তো!”

যুক্তরাষ্ট্র সফরের কারণ ব্যাখ্যা করে পায়েল সরকার বলেন, “নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম। ওখানে আমার বেশ কিছু আত্মীয়, বন্ধু আছেন। ওদের সঙ্গে সময় কাটাব বলে বাড়তি কিছু দিন হাতে নিয়ে গিয়েছিলাম। ব্যস, রটনা শুরু।”

এরপর পায়েলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি বিয়ে করবেন না? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘কেন করব না? অবশ্যই করব।’ পাশাপাশি এ-ও নিশ্চিত করেন, কোনো প্রবাসীকে বিয়ে করছেন না। বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন পায়েল।

tag ট্যাগ: #111