calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শাহরুখের নায়িকা হতে চান নিতানশি!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শাহরুখের নায়িকা হতে চান নিতানশি!

বলিউডে নতুন মুখ নিতানশি গোয়েল। আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিস’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছেন নিতানশি। গত ১২ জুন নিজের ১৬তম জন্মদিন উদযাপন করেছেন তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ জুন ২০২৪ • বিকাল ০৫:৪৩
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

১৭ বছর বয়সে পা রাখা এই অভিনেত্রী এবার শাহরুখ খানের নায়িকা হওয়ার জন্য তার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিতানশি। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যা ইচ্ছে, তা হলো আমি শাহরুখ খানের নায়িকা হতে চাই।’

এসময় শাহরুখের ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসাও করেন নিতানশি। বলেন, ‘তিনি যেভাবে কথা বলেন, যেভাবে তিনি সবার মন জয় করেছেন, আমিও তার মতো সবার মন জয় করতে চাই।’ 

একই সাক্ষাৎকারে নিতানশি মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি জানান যে, মুম্বাইতে তার প্রথম বিজ্ঞাপনটি অভিতাভ বচ্চনের সঙ্গে ছিল। নিতানশি জানান, তিনি এটা ভেবে অবাক হোন যে, অমিতাভ নিজ থেকেই কিভাবে তার সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন, এমনকি শুটিং শেষ হওয়ার পরে তিনি উপস্থিত প্রতিটি শিশুর সঙ্গে একটি করে সেলফি তোলার জন্য সময় দিয়েছিলেন।

নীতাংশি বলেন, “তিনি নিজেই আমার কাছে এসে বললেন, ‘এসো, রিহার্সাল করি।’ আমি বললাম, ‘হ্যাঁ’, ‘হ্যাঁ।’ তিনি হাঁটু গেঁড়ে বসেন। তিনি নিজের বিশাল উচ্চতর সঙ্গে আমার উচ্চতা মেলান। এখানেই শেষ নয়, তিনি বলেন, ‘এই মেয়েটির দুর্দান্ত সুন্দর অভিব্যক্তি।’ আমি খুব খুশি ছিলাম কারণ অমিতাভ বচ্চন স্যার আমার অভিনয় পছন্দ করেছেন।” 

কিরণ রাও পরিচালতি ‘লাপাত্তা লেডিস’ সিনেমায় একই ট্রেন থেকে হারিয়ে যাওয়া দুই যুবতী বধূর দুঃসাহসের গল্প তুলে ধরা হয়েছে। এ সিনেমায় ‘ফুল’ চরিত্রে নিতানশি গোয়েলের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

নিতানশি ২০১৫ সালে মাত্র ৮ বছর বয়সে ‘মিস প্যান্টালুনস জুনিয়র ফ্যাশন আইকন ২০১৫’ খেতাব জেতেন। এরপর অংশ নেন ‘ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইক’–এ। কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। পরের বছর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। এরপর বলিউডের বেশ কিছু সিনেমায় অল্প সময়ের জন্য শিশুশিল্পী হিসেবে দেখা দেন। সেই হিসেবে প্রধান চরিত্রে ‘লাপাতা লেডিস’ দিয়েই তার অভিষেক হয়েছে। আর প্রথম সিনেমাতেই বাজিমাত।

ইনস্টাগ্রামে নিতানশির ফলোয়ার এক কোটি তিন লাখের বেশি। সবচেয়ে কম বয়সী ভারতীয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলোয়ার নিতানশির।

tag ট্যাগ: #111