জানা গেছে, এবার সিরিজটিতে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হওয়ার গল্প তুলে ধরা হবে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে এর শুটিংও হয়েছে।
সিরিজটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে বিভিন্ন কাজে সক্রিয় থাকেন মিথিলা। প্রায়ই বিভিন্ন সমাজসেবামূলক কাজের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট জানিয়ে থাকেন এ অভিনেত্রী