calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / নায়িকা ববি যে কারণে পরিচালককে মারধর করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নায়িকা ববি যে কারণে পরিচালককে মারধর করলেন

এবারের ঈদে মুক্তি পেয়েছিল রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি হাতেগোনা কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় এবং ব্যবসা করতে পারেনি। এ নিয়ে পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ উঠে। সিনেমাটির মুক্তির পর নায়িকা ববি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ জুলাই ২০২৪ • দুপুর ১২:১৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫৬ বার পঠিত

 দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি পরিচালককে মারধর করেন। সে সময় সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগ ছিল পরিচালকের বিরুদ্ধে। ঘটনার সময় পরিচালক বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কীভাবে উঠে আসবে। কিন্তু তা বাস্তব সম্মত হয়নি। ফলে নায়িকা সবার সামনেই পরিচালকের ওপর চড়াও হন। সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন সংবাদ মাধ্যমকে বলেন, কী নিয়ে তর্ক-বিতর্ক ও রাগারাগি হয়েছে, আমি জানি না। তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য। ববিকে পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয়নি বলে আমাকে জানিয়েছিল। পলাশ বলছে, তার সাথে যেভাবে কথা হয়েছে সেভাবেই টাকা দিয়েছে। দুজনের দুই রকমের কথা। তিনি বলেন, আমরা এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি কারণ, পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম। তার ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট। সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। যেহেতু ঘটনাটি আজ শুনেছি ব্যাপারটি নিয়ে দুজনের সাথে কথা বলতে বসব। উল্লেখ্য, ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ।

tag ট্যাগ: #111