calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সানি লিওন বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সানি লিওন বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন !

বেশ বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন সানি লিওন। ৪ ফেব্রুয়ারি ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের একটি ইভেন্টের জন্য নির্ধারিত স্থানের পাশে আচমকাই একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০২:২৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৬ মিনিটে পূর্ব ইম্ফলের হাপটা কানজেইবাং এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তদন্ত করছে স্থানীয় পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিস্ফোরণস্থলের নিকটেই ‘হাউস অব আলি’র পক্ষ থেকে মণিপুরের হ্যান্ডলুম, খাদি আর ট্যুরিজমের প্রমোশনের জন্যই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে শো স্টপার হিসেবে রেড কার্পেটে হাঁটার কথা ছিল মডেল ও অভিনেত্রী সানি লিওনের। ২০২৩-এ শীতের মৌসুমে পারফেক্ট ফেস্টিভ কালেকশন নিয়েই শো স্টপার হওয়ার কথা ছিল সানি লিওনের। এ ঘটনার পর ফ্যাশন শো অনুষ্ঠিত হবে কি না সেটিই এখন প্রশ্ন।

এদিকে বিস্ফোরণের জেরে সেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এখনও পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে এই ঘটনার দায়ভার স্বীকার করা হয়নি।

বর্তমানে ‘কোটেশন গ্যাং’ নামক একটি ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন সানি লিওন। এই সিনেমার শুটিং করতে গিয়েই কিছুদিন আগে চোট পেয়েছিলেন অভিনেত্রী। সেটার ভিডিও বানিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।


0
0
tag ট্যাগ: #2222