সেন্সর বোর্ডের পক্ষ থেকে নোটিশ পাওয়ার পর ‘ফায়ারওয়ার্কস ইভেন্টস’ পাকিস্তানে ‘পাঠান’-র প্রদর্শন বন্ধ করেছে। কারণ অন্য ভারতীয় সিনেমার মতোই পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। তবে প্রতিবেশী দেশে ‘সিন্ধ বোর্ড অফ ফিল্ম সেন্সরস’-এর পক্ষে সেই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার! নিষেধাজ্ঞাকে এক প্রকার কাঁচকলা দেখিয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে রমরমিয়ে প্রদর্শিত হয়েছে শাহরুখের সিনেমা। হাউসফুল হয়েছে প্রেক্ষাগৃহ।
‘ফায়ারওয়ার্কস ইভেন্টস’-এর আয়োজনে করাচির ডিফেন্স হাউজিং অথরিটি-তে চলছিল শাহরুখ অভিনীত এই সিনেমার প্রদর্শন। টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল পাকিস্তানি মুদ্রায় ৯০০ টাকা।