calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / সবার সামনে আমাকে বসিয়ে রাখতেন‘ছোট পোশাক পরিয়ে বিবেক’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

সবার সামনে আমাকে বসিয়ে রাখতেন‘ছোট পোশাক পরিয়ে বিবেক’

কয়েক বছর আগে বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ ঘটনা প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন নানা পাটেকর। কয়েক বছর আগে বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট ২০২৪ • বিকাল ০৩:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তনুশ্রী। তার দাবি— ‘শুটিং সেটে সবার সামনে ছোট পোশাক পরিয়ে তাকে বসিয়ে রাখতেন বিবেক।’ ২০০৫ সালে বিবেক অগ্নিহোত্রী নির্মাণ করেন ‘চকলেট’ সিনেমা। এ সিনেমার শুটিং সেটে তার সঙ্গে এমন ব্যবহারের অভিযোগ করেন তনুশ্রী। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, “যদি প্রচন্ড গরম বা বৃষ্টিও হতো, তবু ভ্যানে গিয়ে বসার অনুমতি পেতাম না। বিবেক অগ্নিহোত্রী এভাবে আমাকে হেনস্তা বা সমস্যায় ফেলতেন। যখন শুটিং থাকে না তখন শিল্পীরা ভ্যানে গিয়ে বিশ্রাম নেন। বিশেষ করে একজন অভিনেত্রী যখন ছোট পোশাক পরিহিত অবস্থায় থাকেন। আমি একবার ছোট পোশাকের ওপরে গাউন পরে সেটে বসেছিলাম। তখন তিনি বলেন, ‘এটি খুলে ফেলেন। শট আছে।’ পরে ইউনিটের সবার সামনে ছোট পোশাক পরিয়ে বসিয়ে রাখলেন।”

একাধিকবার তনুশ্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন বিবেক অগ্নিহোত্রী। সেই স্মৃতিচারণ করে তনুশ্রী দত্ত বলেন, “একদিন শুটিং সেটে পৌঁছাতে আমার ৫ মিনিট লেট হয়েছিল। তারপর বিবেক চিৎকার করে বলেছিলেন ‘অপেশাদার’। অথচ এমনো হয়েছে যে, সেটে গিয়ে দেখি লাইট জ্বালোনোও হয়নি। সেটের কোনো কিছুই প্রস্তুত করা হয়নি।”

tag ট্যাগ: #111