calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মধুমিতা ক্ষমা চাইলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মধুমিতা ক্ষমা চাইলেন

ক্ষমা চাইলেন ভারতীয় অভিনেত্রী মধুমিতা সরকার। আবেগের বশে ভুল করে ফেলেছিলেন তিনি। ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিন অভিনেত্রী মধুমিতা সরকার তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে ক্যাপশনে তিনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট ২০২৪ • দুপুর ০১:২১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় দুটো বানান ভুল ছিল দিবস ও ভারতবর্ষ। অভিনেত্রী লিখেছিলেন ‘দিবেস’ ও ‘ভারতবর্শ’। আবেগের বশে ভুল করে ফেলেছিলেন বলে ভক্ত-অনুরাগীদের কাছে এবার ক্ষমা চাইলেন মধুমিতা সরকার।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা বলেন, ‘আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। অনুভব করলাম শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই মনে হল ক্ষমা চাওয়া উচিত। যদি নিজের থেকেই মনে করি আমি ভুল করেছি তা হলে ক্ষমা চাইতে অসুবিধে কোথায়?’

নিজের ভুলের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে আমি পোস্টটা আমিই করেছিলাম। আমার টিম বা অন্য কেউ করেনি। খুব ভুল করেছি। সেটা হল পোস্ট করার আগে আমাদের চেক করে নেওয়া উচিত ছিল। এতটাই উত্তেজিত ছিল যে দেখিওনি।’

পোস্টের শেষাংষে  মধুমিতার ভাষ্য, ‘হয়ত আশা করিনি টাইপো দেখে মানুষ আমায় অশিক্ষিত ভাববে। কিন্তু পাবলিক ফিগার হিসেবে এটা আমার দায়িত্ব। তাই আমি ক্ষমা চাইছি। অনেকক্ষণ ধরে মোবাইলে বাংলায় টাইপ করতে হবে বলে রোমানে লিখলাম। যারা ভাবছে আমি কোনোদিন স্কুলে যাইনি। ভগবাণ তাদের পবিত্র মন দিক। তারা শান্তিতে থাকুন।’