calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অমিতাভ টেনেটুনে পাশ করতেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অমিতাভ টেনেটুনে পাশ করতেন

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন স্নাতকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। সেখানে তিনি ছাত্র হিসেবে তেমন না হলেও শেষমেশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন অভিনেতা। তবে ভর্তির পর পর স্নাতক জীবনের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ • দুপুর ১২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৪ বার পঠিত

অভিনেতা জানালেন, ‘ব্যাচলর সায়েন্স কি জিনিস তা বোঝার আগেই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করি। স্কুলে সায়েন্সে ভালো নম্বর পেয়েছিলাম, তাই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়েছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়।

প্রথমবার ফেল করি। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম। ’

এই মুহূর্তে ‘কোন বানেগা ক্রোড়পতি’তে সরব থাকলেও কিছুদিন আগেই অমিতাভের ব্যস্ততা ছিল তার সদ্য মুক্তি পাওয়া ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে।

ছবিটিতে অ্যাকশন-থ্রিলারে অমর যোদ্ধা ‘অশ্বত্থামা’র চরিত্রে অভিনয় করেন তিনি। এদিকে বক্স অফিসে সাফল্যের মুখ দেখার পর একগুচ্ছ ছবির প্রস্তাব পেয়েছেন প্রভাস।

সাত হিন্দুস্তানি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অমিতাভ বচ্চনের। পরে তিনি ‘আনন্দ’, ‘গুড্ডি’, ‘রেশমা অউর শেরা’ এবং ‘বোম্বে টু গোয়া’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। তবে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘অমর আকবর অ্যান্টনি’ এবং ‘ডন’-এর মতো ছবিতে খ্যাতি অর্জন করেন।

এরপর ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গম’, ‘ব্ল্যাক’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘পিকু’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।