calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / উপস্থাপিকা দীপ্তি জাজকে 'না' করলেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

উপস্থাপিকা দীপ্তি জাজকে 'না' করলেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া মানেই ঢাকাই সিনেমায় নতুন নায়িকার মুখ। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সম্প্রতি টেলিভিশন টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসা উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ • সন্ধ্যা ০৬:০১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

জাজের হাত ধরে রুপালি জগতে নাম লিখিয়েছেন— মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেকে। এবার সমসাময়িক অঘটন নিয়ে সিনেমা নির্মাণ করবে জাজ। নতুন এই সিনেমার জন্য নায়িকা খুঁজছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আব্দুল আজিজ।

নতুন সিনেমার নায়িকা হিসেবে পছন্দের তালিকায় প্রথম ছিলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। মূলত, ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব প্রচারের পরই আলোচনার শীর্ষে উঠে আসেন দীপ্তি।

বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, ‘নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’