calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / জেনিফার লোপেজ আর্থিক ক্ষতির মুখে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জেনিফার লোপেজ আর্থিক ক্ষতির মুখে।

জেনিফার লোপেজ। একাধারে মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে টালাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে তার সময়। এর ওপর একটি দুঃসংবাদ এলো তার জন্য। বড় ধরনের এক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২২৩ বার পঠিত

ইতোমধ্যেই জেনিফার লোপেজ ও অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এ মুহুর্তে সন্তানদের নিয়ে আলাদা থাকছেন এই গায়িকা।


এদিকে জেনিফার ও বেন যৌথভাবে বেভারলি হিলের যে বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন, তার দাম এখন অনেকটাই কমে গেছে। আর একারণেই প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ঝুঁকিতে আছেন জেনিফার। সেই সঙ্গে আর্থিক এই ক্ষতির ঝুঁকি রয়েছে অভিনেতা বেনেরবিচ্ছেদের আগেই বেভারলি হিলের বাড়িটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন বেন-জেনিফার। ৬৮ লাখ ডলারের বিনিময়ে বাড়িটি বিক্রি করতে চাইছিলেন তারা।


এ প্রসঙ্গে রিয়েল এস্টেট এক্সপার্টরা বলছেন, বাড়িটি অনেক বড় এবং খারাপ লোকেশনে হওয়ায় এত দামে বিক্রি করতে পারবেন না বেন-জেনিফার। যার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের।


এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য মতে, বাড়িটির প্রকৃত মূল্য ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার। বেন-জেনিফারের বাড়িটিতে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম আছে। ৫ একর জায়গায় নির্মিত এই বাড়িটি ২০২৩ সালে কেনা হয়েছিল ৬০.৮ মিলিয়ন ডলারে। বাড়িটি সংস্কারেও মিলিয়ন ডলার খরচ হয় তারকা জুটির। বাড়িটি কেনার সময় বেনের থেকে জেনিফারের অর্থের পরিমাণও বেশি ছিল বলে গণমাধ্যমটি নিশ্চিত করে। তাই যতো কম অর্থে এটি বিক্রি হবে। ততই ক্ষতি হবে জেনিফাবেন ও জেনিফারের প্রেমের সম্পর্কটি শুরু হয় ২০০০ সালের দিকে। এরপর ২০০২ সাল পর্যন্ত তারা প্রেমের সম্পর্কে থাকেন। সিদ্ধান্ত নেন বিয়ের। কিন্তু হঠাৎ করেই আলাদা হয়ে যাব তারা। এরপর দীর্ঘ সময় দুজনেই নতুন নতুন জীবন সঙ্গী নিয়ে ব্যস্ত ছিলেন। তবে ২০০২ সালের বিচ্ছেদের ২০ বছর পার আবারও একে অন্যের হাত ধরেন। করেন বিয়েও। সেই সম্পর্কও ভেঙে যায় তাদের। এখন দুজনই আলাদা আছেন।