calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মালাইকা অরোরার বাবা আত্মহত্যা করেছেন।

বলিউড ডিভা মালাইকা অরোরার জীবনে ঘটে গেল অনাকাঙ্খিত ঘটনা। তার বাবা অনিল অরোরা মারা গেছেন। আর এ মৃত্যু নিয়েই শুরু হয়েছে রহস্যের।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ • রাত ১১:২৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাড়ির ষষ্ঠ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অনিল। মুম্বাইয়ের বান্দ্রায় ঘটেছে এ ঘটনা। ঘটনাস্থলে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা হাজির হয়েছেন।


এ ঘটনায় তাৎক্ষণিক কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে শোনা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা। আর পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী।


এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।


২০২২ সালে এক সাক্ষাৎকারে শৈশব সম্পর্কে কথা বলেছিলেন মালাইকা। ওই সময় ক্যারিয়ারের শুরুর দিকে কীভাবে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন, তাও জানিয়েছেন। স্মৃতিচারণ করে জানিয়েছিলেন, যখন মাত্র ১১ বছর বয়স, তখন মা জয়েস পলিকার্প ও বাবা অনিলের বিচ্ছেদ হয়। এরপর ছয় বছরের বোন অমৃতাকে নিয়ে মায়ের সঙ্গে চেম্বুরে চলে যান।


অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা-বাবার বিচ্ছেদ আমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে অমার মাকে পর্যবেক্ষণ করতে সহায়তা করেছিল। সেই প্রাথমিক শিক্ষাই আমার জীবন ও পেশার যাত্রা। আমি স্বাধীনচেতা, নিজের স্বাধীনতাকে মূল্য দেই এবং নিজের মতো করে জীবন পরিচালনা করি।