calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / অভিনেত্রী বুবলী দীর্ঘ সময় পর সিনেমায় ফিরছেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেত্রী বুবলী দীর্ঘ সময় পর সিনেমায় ফিরছেন।

দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফেরার আনন্দে হয়ত খোশ মেজাজেই আছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একদিকে যেমন তার নতুন ছবির খবরে আগ্রহে ভাসছে অনুরাগীরা, অপরদিকে নিজেকে অপরূপ সাজে ধরা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৪:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩২ বার পঠিত

তবে ছবিতে কাজ করা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার না করলেও নিজের সাজ আশাক নিয়ে বেশ সরব বুবলী। গত বুধবার তেমনই কিছু ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে বুবলিকে বেগুনী রঙয়ের শাড়িতে দেখে মুগ্ধতায় ভাসিয়ে দেন তার অনুরাগীরা।


এর পরদিনের খবর, আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। শোনা যাচ্ছে, ‘নীল টিপ’ নামের নতুন সিনেমায় আসছেন তিনি। নারীপ্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান। আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শ্যুটিং। সম্প্রতি গণমাধ্যমে এমনটিই তথ্য দিলেন নির্মাতা।


নতুন এই সিনেমা নিয়ে মেহেদি হাসান বলেন, আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শ্যুটিং শুরুর পরিকল্পনা আছে।


বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’ মুক্তি পায় গেল ঈদুল আজহায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল সিনেপ্লেক্স ও সিংগেলস্ক্রিনে। আবার এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলীর ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় এতে বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। ওটিটিতে কাজ করলেও বড় পর্দায় এটি এই জুটির প্রথম সিনেমা।

tag ট্যাগ: #বুবলী