calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / তথাগত এখন শুধুই বন্ধু, ঋতাভরীর জীবনে নতুন প্রেম।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

তথাগত এখন শুধুই বন্ধু, ঋতাভরীর জীবনে নতুন প্রেম।

টলিপাড়ার ক্রাশ হিসেবে পরিচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরই মধ্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটাও পোক্ত করেছেন তিনি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে বহুরূপী ছবি। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেধেছেন এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

ছবিতে আবীর ও ঋতাভরীর বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যও রয়েছে। কিন্তু পর্দায় চুটিয়ে প্রেম করলেও ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে নেই ঋতাভরী।


এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ঋতাভরী জানিয়েছেন, তিনি মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে আর সম্পর্কে নেই। অভিনেত্রী আরও জানান, ডাক্তারবাবুকে আর বিয়ে করছেন না তিনি। তার জীবনে নতুন প্রেম এসেছে।


তবে এখনই সেই প্রেম বা ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আনতে চান না ঋতাভরী। অভিনেত্রী এটাও জানিয়েছেন, তিনি ও তথাগত ভাল বন্ধু। তার শরীর খারাপ হলে এখনও ডাক্তারবাবু খোঁজ নেন।


ঋতাভরী বলেন, সেই ডাক্তারবাবুর (তথাগত) সঙ্গে বিয়েটা করছি না। একটা প্রেম আছে জীবনে। তবে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছাইনি। সময় হলে তো আপনারা জানতেই পারবেন। প্রেমের প্রতি আমার অগাধ বিশ্বাস। প্রেমের ক্ষেত্রে আমি ওই সারমেয়র মতো, যে লাথি খেয়েও আবার পেছন পেছন হাঁটে। মজা করছি! প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব থাকে। তথাগতের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে। অসুস্থ হলে কিন্তু ও এখনো আমার খোঁজ নেয়।


অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, অভিনেতাদের কি বিয়ে করা উচিত? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথাগতর সঙ্গে প্রেম ভাঙার কারণ খানিকটা ব্যাখ্যা করে তিনি বলেন, কী করে বলি! শাহরুখ খান আছেন। কিন্তু তিনি তো একটাই। তবে ক্যারিয়ার ত্যাগ করে কখনো বিয়ে করা উচিত নয়। আমি তো দেখেছি, যার জন্য মানুষ কাজ ছেড়ে দিল, তাকেই শেষে ভুলে গেল। এই রূপ-যৌবন কত দিন থাকে! এজন্যই আমি এখনো বিয়ে করিনি। ভুল মানুষকে বিয়ে করতে চাই না।


কিছুদিন আগে ঋতাভরীর বড় বোন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী বিয়ে করেছেন। তার উদাহরণ টেনে এ অভিনেত্রী বলেন, তবে আমার দিদি ও সম্বিতের বিয়েটা দারুণ। ওরা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু। তখন মনে হয়, বিয়েটা সুন্দর। ঠিক সময় সংসার করতে চাই ঠিকই। কিন্তু মেয়েদের জন্য কোনটা ঠিক সময়, জানি না। বিয়ের বয়সটা কী, তা-ও জানি না।


প্রসঙ্গত, ঋতাভরী যখন খুব ছোট তখনই দেখেছিলেন তার মা-বাবার মধ্যে সমস্যা। এমনকী নিজের মা-কে শারীরিক নির্যাতনের মুখে পড়তেও দেখেছেন তিনি। একাই শতরূপা বড় করেছেন দুই মেয়েকে। বাবার সঙ্গে শেষ দিন অবদিও বিশেষ সম্পর্ক ছিল না অভিনেত্রীর। তাই হয়তো, নিজের প্রেম থেকে বিয়ে, সবটাই বিশেষ ভেবেচিন্তে করতে চান।

tag ট্যাগ: #টালিপাড়া