calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / নাগা-সাই পল্লবী ঝড় তুললেন উদ্দাম নাচে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

নাগা-সাই পল্লবী ঝড় তুললেন উদ্দাম নাচে।

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী এই নায়িকা। তবে নাগাও কম যান না। এবার আইটেম গানে নেচে রীতিমতো ঝড় তুললেন নাগা-সাই।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ • সকাল ১১:০২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

এই জুটির পরবর্তী সিনেমা ‘থান্ডেল’। এটি নির্মাণ করছেন তরুণ পরিচালক চান্দু মন্ডেটি। সম্প্রতি সিনেমাটির আইটেম গানের শুটিং শেষ হয়েছে। এতে ১ হাজার নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন নাগা-সাই।


ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে ‘থান্ডেল’ টিমের একজন সদস্য বলেন, আইটেম গানটি রচনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর কোরিওগ্রাফি করেছেন শেখর মাস্টার। গানটিতে সাই-নাগার সঙ্গে পারফর্ম করেছেন ১ হাজার নৃত্যশিল্পী।


ইতোমধ্যে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) ‘থান্ডেল’ শিরোনামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে আইটেম গানের বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


এসব ছবির ক্যাপশনে লেখা হয়েছে, শিবা-পার্বতীর জন্য মিউজিক্যাল ট্রিট। দুর্দান্ত এই গান দীর্ঘদিন মনে রাখবেন। গানের আয়োজন, নাগা-সাইয়ের নাচের কারণে গানটি বিশেষ হতে চলেছে।


ওই ছবিগুলোতে দেখা যায়, পাহাড়ের আদলে বিশাল একটি সেট তৈরি করা হয়েছে। ঝলমলে এ সেটে ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন সাই-নাগা। তাদের সঙ্গে দলবদ্ধভাবে নাচ পরিবেশন করছেন একঝাঁক নৃত্যশিল্পী।


ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ‘থান্ডেল’সিনেমার সেট তৈরি করা হয়েছে। ফলে শ্রী মুখালিঙ্গম মন্দিরের তাৎপর্য এবং বার্ষিক শিবরাত্রি উৎসবের বিষয়বস্তু চলচ্চিত্রটির গল্প তুলে আনা হবে।


প্রসঙ্গত, গীতা আর্টসের ব্যানারে ‘থান্ডেল’সিনেমা প্রযোজনা করছেন বানি ভাস। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।