calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / শিল্পা হাসপাতালে গিয়ে ছবি শিকারিদের কবলে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

শিল্পা হাসপাতালে গিয়ে ছবি শিকারিদের কবলে।

নিজের বন্দুক থেকেই অতর্কিতে গুলি চালিয়ে অঘটনের মুখে পড়েন গোবিন্দ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউ-তে রাখা হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • সকাল ১০:৩৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১২ বার পঠিত

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) মুম্বাইয়ে জুহুর একটি হাসপাতালে অভিনেতাকে দেখতে গিয়েছিলেন শিল্পা শেট্টি। সেখানে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী।


হাসপাতালের বাইরে তখন ছবি শিকারিদের ভিড়। গাড়ি থেকে নেমে আসতেই শিল্পাকে ঘিরে ধরেন তারা। অনেকক্ষণ ধরেই তারা শিল্পার আসার অপেক্ষায় ছিলেন। তাই শিল্পা পৌঁছতেই তাকে ক্যামেরাবন্দি করতে উদ্যত হন। অন্য দিকে শিল্পাও হন্তদন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করছিলেন সহ-অভিনেতাকে দেখার জন্য। কিন্তু ছবিশিকারিরা পথ আটকাতেই সমস্যার সূত্রপাত, চটে যান শিল্পা।


হাসপাতালে ছবি শিকারিদের ক্যামেরার সামনেই তিনি মেজাজ হারান। তাঁদের উদ্দেশে বলেন, ‘এটাও কি ছবি তোলার জায়গা।’ এই মন্তব্য করেই তড়িঘড়ি হাসপাতালের ভিতরে চলে যান তিনি। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটাগরিকের একাংশ মনে করছেন, এক্ষেত্রে শিল্পার মাথা গরম করার যথেষ্ট কারণ রয়েছে।


উল্লেখ্য, অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বার করা হয়েছে গোবিন্দের। মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। নিজের সঙ্গে সব সময় লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রাখেন তিনি। রওনা দেওয়ার আগে বন্দুকটি দেখার সময় তার হাত থেকে পড়ে যায় সেটি। তখনই বন্দুক থেকে গুলি এসে লাগে তার পায়ে।


ঘটনার কিছুক্ষণের মধ্যেই অডিও বার্তায় গোবিন্দ বলেন, হ্যাঁ, আমার গুলি লেগেছিল। সেই গুলি বের করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদে এখন ভাল আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।

tag ট্যাগ: #শিল্পা