calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / বিনোদন / মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দেশের বাহিরে নয়, পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দেশের বাহিরে নয়, পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই উৎসবটিকে ঘিরে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। তাই তো সকলের মতো উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পূজার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

মিম বলেন, এবার পূজাতে আমি ঢাকায় থাকব। বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াব। ইচ্ছা আছে সবগুলো মন্দির দর্শন করার।

বাইরে না যাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ ও বর্তমানের যানজটকে দুষলেন মিম। বললেন, আমি আসলে এবার কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ, পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে চাচ্ছি না। তাই এবার পরিকল্পনা ঢাকাকে ঘিরেই।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি।

tag ট্যাগ: #1111