বাংলাদেশের ‘পাঠান’ সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের দাবি করছে, চলচ্চিত্র সংগঠনগুলোর ঐক্যমত্যের ফলে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে আর তেমন কোন বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। তবে এই প্রসঙ্গে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নয় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।