মামুন বলেন, ‘সিনেমা-ওয়েব সবই আমাকে টানে। তবে সিনেমার খল অভিনেতা হিসেবে দর্শক আমাকে বেশি চেনে। যদিও খল চরিত্রে মাত্র তিন বছরের জার্নি চলছে। দর্শকদের ভালোবাসা মুগ্ধ করে।’
রাশেদ জানান, মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত এক ডজনের মতো সিনেমা। ‘জংলী’, ‘জলরঙ’, ‘আতর বিবি লেন’, ‘দ্য রাইটার’, ‘চাদর’, ‘দ্য গেইম’, ‘নর সুন্দরী’সহ ১১টি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ৮টি সিনেমায় তাঁকে দেখা যাবে খল চরিত্রে। তিনি বলেন, ‘সিনেমায় নিয়মিত হওয়ার পরে পরিচালকেরা আমাকে খল চরিত্রেই বেশি ডাকেন। খল চরিত্রগুলো উপভোগ করি। এখানে অভিনয়ের বৈচিত্র্য বেশি।’