calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / ওজন কমছে না ব্যায়াম করেও?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ওজন কমছে না ব্যায়াম করেও?

ওজন কমাতে এখন অনেকেই ব্যায়াম করেন। কিন্তু সুফল পান না। নিয়মিত কষ্ট করেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে তারা ভেঙে পড়েন। ব্যায়াম করেও যদি ওজন না কমে তাহলে বুঝতে হবে কোথাও ভুল হচ্ছে। সে ভুলগুলোকে শনাক্ত করে, শুধরে নিন। তাহলেই উপকার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:২৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

যেসব ভুলে ব্যায়াম করেও ওজন কমে নাখাবারের পরিমাপের ঠিক নেই 

ওজন কমাতে চাইলে বুঝেশুনে খাবার খেতে হবে। অন্যথায় হাজার ঘাম ঝরানোর পরও ওবেসিটিকে বশে আনতে পারবেন না। তাই দেরি না করে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন। ঠিক কোন খাবার কতটা খাবেন তা জেনে নিন। তারপর সেই নিয়ম মেনে খাবার খান। 


কম প্রোটিনেও বিপদ

প্রোটিন হলো একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই উপাদানটি পেশির গঠনে ও বিপাকের হার নিয়ন্ত্রণে সাহায্য করে। যার ফলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেলে ওজন দ্রুত কমে। তবে অনেকের ডায়েটে এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট খুবই কম পরিমাণে থাকে। যার ফলে তাদের ওজন কমে না। তাই প্রতিদিন নিয়ম করে মুরগির মাংস, ডিম, মাছ, সয়াবিন, পনির থেকে শুরু করে একাধিক উচ্চ প্রোটিনের খাবার খান।

ফাইবার কম খেলেও সমস্যা

ওজনকে বশে রাখতে চাইলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। কারণ, ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। আর পেট ভরা থাকলে খিদে পায় কম। ভাজা খাবার খাওয়ার প্রবণতা কমে। তাই প্রতিদিনের ডায়েটে শাক, সবজি, ফল, ডালিয়া, ওটস ও আটার রুটি ইত্যাদি রাখুন। 


রোজ একই ওয়ার্কআউট করা

অনেকেই জিমে গিয়ে রোজ একই ধরনের ব্যায়াম করেন। যার জন্য কাঙ্খিত ফল মেলে না। একই ধরনের এক্সারসাইজ করলে কিছুদিনের মধ্যেই শরীর তার সঙ্গে মানিয়ে নেয়। তখন ফ্যাট পুড়তে চায় না। ফলে ওজন যা ছিল তাই রয়ে যায়। তাই কিছুদিন পর পর নিজের ওয়ার্কআউট রুটিন বদলে ফেলুন। 


ঘুম না হলেই বিপদ

রাতে ঠিকঠাক ঘুম না হলে বিপদ। কেননা ওজন বাড়ার সঙ্গে অনিদ্রার যোগ রয়েছে। ঘুম না হলে হাজার ব্যায়াম করেও ওজন কমে না। তাই অন্ততপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। এর পাশাপাশি প্রতিদিন ৩ লিটার পানি পান করুন। এতে বিপাকের হার বাড়বে। দ্রুত ওজন কমবে।